Sunday, 18 February 2007

১০৫) হাতিশালে হাতি ছিলো

হাতিশালে হাতি ছিলো
ঘোড়াশালে ঘোড়া
আর ছিল ভাগ্যটা
অগ্নিতে পোড়া
ফাঁক পেয়ে হাতি গেলো
ঘোড়া দিল ছুট
চিতা বাঘ করে নিল
সব কিছু লুঠ।
ইদানীং বন্ধুর
মন বড় কালো
নিভে গেছে প্রাসাদের
সব ক'টি আলো!

No comments: