Sunday, 18 February 2007

১০৩) দাম বাড়ালে চালের ডালের

দাম বাড়ালে চালের ডালের
দাম বাড়ালে নুনের
শাস্তি তোমায় দেবোই দেবো
লক্ষ মানুষ খুনের।
নিত্য জিনিস উধাও বাজার
করলে গুদাম জাত
পেটের নাড়ি ছিঁড়বো টেনে
মরবে অকস্মাত।
ব্যাকিং তোমার যতই থাকুক
ঘনায় মরণ ঘোর
হও হুঁশিয়ার চোর বাটপার
রে মুনাফাখোর।

No comments: